শিক্ষা মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। রাণীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দিনাজপুরে আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদেরকে আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করা। অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।
আধুনিক শিক্ষার চাহিদা পূরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
মোঃ মহি উদ্দিন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
রাণীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দিনাজপুর